Friday, December 12, 2014

” ফিরে আসার গান “

রাত একটা পেরিয়েছে অনেক্ষন। এখন প্রায় দুই টা ছূঁই ছূঁই করছে। তবুও চোখে ঘুম নেই। বিছানায় শুয়ে শুধু এপাশ ওপাশ। মাথার ভেতর এলোমেলো অজস্র ভাবনা। সময়ের আষ্টেপৃষ্ঠে যাযাবর অতীত, রক্তাক্ত বর্তমান আর অনিশ্চিত ভবিষ্যৎ মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসাবে। যে হিসাবের লেনদেনে কখনও সমতা আনতে পারিনি। যে হিসাবের ডেবিট আর ক্রেডিট মেলেনি কখনও। জানি আজকেও পারবনা তার কোন সমতা গুছাতে। তবে কেন অহেতুক এই দর কষাকষি নিয়তির সাথে? নিজেকেই নিজে প্রশ্ন করি অবচেতন মনে। আরও কিছু সময় কেটে যায় এলোমেলোভাবে। এভাবে সময়ের পরিসরটা দীর্ঘায়িত হয়। অগোছালো সব ভাবনাতে মনের ভেতর হুলুস্তুল বাঁধায় আচমকা এক দানবীয় ঘূর্নিঝড়। মুহূর্তেই চারপাশ লন্ডভন্ড করে দেয় আমার। ঘড়ির সেকেন্ডের কাটাটার ঠিক্ ঠিক্ পদধ্বনি এখনও স্পষ্ট কানে আসছে। চারপাশ নিঝুম, শুনশান নীরবতা, শুধু কানে বাজে সময়ের পদধ্বনি ঠিক্ ঠিক্ ঠিক্ ঠিক্ ঠিক্ ঠিক্ ..........................।

উঠে বসি অন্ধকারে, খুঁজে বের করি অবহেলায় পেলে রাখা গানের খাতা। অনেকদিন কোন শব্দের আশ্রয় হয়না সেখানে। প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসাবে ব্যস্ত ছিলাম বলে। না ! একটাও না ! অবাক লাগে কিভাবে পারলাম এই ভেবে। হাতে নিয়ে চুপচাপ বসে থাকি নির্বিকার। হঠাৎ গান লিখতে ইচ্ছে হয়। একটা জীবনের গান, ঝড়ের গান, ফেরার গান, যেখানে একটা নিঝুম রাতের গল্প থাকবে, নিয়তির সাথে বোঝাপড়ার হিসাব থাকবে, রাতজাগা স্বপ্নের কথা থাকবে, বিমূর্ত সময়গুলো উঠে আসবে, অতীত- বর্তমান আর ভবিষ্যৎ একাকার হয়ে ভাসবে ভাবনার আকাশে, তারপর ঝড়ের শেষে ঘোর কালো আঁধার কেটে গিয়ে জেগে উঠবে নতুন একটা ভোর।




২৫-০৯-২০১৪ ইং
রাত- ১:৫০ টা

Thursday, December 11, 2014

But Who Cares!


In spite of your criticism
I am on my way,
And you are not in my pray.
So, please keep distance and go away.
I don't care who you are,
I don't care who will be forever.
You can hate me, you can disgrace me....
But who cares!
I am the king of my world.

I know how to grow up
And I know how to rule the world.
So, just let me speak up
When I shall sing my words, to the entire world.
I don't care who you are,
I don't care who will be forever.
You can hate me, you can disappoint me....
But who cares!
I am the king of my world.

I have tied my heart with a aim
Shall never be stopped if you claim;
A gusty wind blow me away
But still I'm on my way, and you are far away.
I don't care who you are,
I don't care who will be forever.
You can hate me, you can deny me....
But who cares!
I am the king of my world.

I'll be on the way to my dream
Though the sky shall scream;
I shall be committed to my vow
And one day the star will glow.